রবিবার, ১৩ জুলাই, ২০১৪

সাইট বানিয়ে বড়লোক হবেন ভাবছেন ? থামেন !!!!!!!


হুম , দেশের বেশীর ভাগ সাইটের অবস্থা খুব করুন । ডিজাইনের কথা না বলি ,সেটা যার যার ব্যক্তিগত রুচির ব্যাপার , বাট সিকিউরিটি এর হাল দেখে আমার কান্দা উচিত ।
আমি ফ্রি হোস্টিং এ থাকা ওয়াপসাইটগুলোর কথা না বলি , এগুলোকে সখের বসেও কেউ টার্গেট করবে না । বাট যারা হোস্টিং কিনে খুব সখ করে সাইট বানাচ্ছেন তাদের কথা বলি ।
ম্যাক্সিমাম সাইটের কোন প্রটেকশন নাই । ১ গিগাবাইট হোস্টিং ও যদি কেনেন ,সাথে নাহয় ১০ গিগাবাইট ব্যান্ড ওয়াডথ দেবে । ব্যান্ড ওয়াডথ হচ্ছে একটা সাইট (সাধারনত মাসে ) কতটুকু ভিজিটর লোড নিতে পারবে । এই ১০ গিগা আমি ভালো নেট কানেকশন পাইলে এক রাতে খেয়ে দিতে পারবো আর দুটা ছেলেরে সাথে নিয়া , ফলাফল সাইট অফ !
আমি দিনে অন্তত ১০টা ফোন পাই ফ্রি মোবাইল হোস্টিং যেমন ওয়াপকা মবিতে কাজ করে দেয়ার জন্য । আমার কথা বিশ্বাস করেন এগুলোর কোন ফিউচার নাই । আপনি যতক্ষন না  নতুন কিছু দেবেন ততক্ষন আপনার সাইট বড় হবে না, কপি পেস্ট করে বড় হবা তো সম্ভব না ভাই। অনেকে কম দামে ডোমেইন কেনেন , অনেকবার সাবধান করছি এটা করিয়েন না , যখন তখন আপনার ডোমেইন সহ পুরো সাইট নাই হয়ে যেতে পারে ।
বহুবার মানা করার পর ও এক ছেলে Facebook.com.bd কিনলো একবার , কি হয়েছে ?সাইট ৩ দিনের মাথায় বন্ধ ।

কিছু কুলাংগার দেখি সারাদিন টিউন করে বেরাচ্ছে টায়া আয় করুন , এই করলে এত টাকা পাবেন , কমদামে সাইট বানিয়ে আয় করুন । আমাকে বিশ্বাস করেন সব ভুয়া । ইন্টারনেট থেকে টাকা আয় করার কোন সহজ উপায় নাই । কাজ করলেও তা ঠিক যায়গায় , ঠিক যোগ্যতা অর্জন করার পর ।
এই তথাকথিত কমদামে সাইট বানিয়ে আয় করুন ব্যাপার টা ভুয়া । একরাত যেগে কোডিং করে কিছু টাকা আর্ন করা কি ঠ্যালা যারা ফ্রিল্যান্সিং করেন বা আমার মত ডেভেলপার/ডিজাইনার আছেন তারা ছারা খুব কম মানুষ ই বুঝবেন ।
২০০ টাকা দিয়ে সাইট বানিয়ে তা থেকে আবার আয় ! একটা ডোমেইন , ১ গিগা ভালো হোস্টিং এর দাম পরে ২হাজার টাকা ,ফেলে দিয়েও ধরলাম সিম্পল ডাউনলোড সাইট , আপনার নুন্যতম খরচ ৫ হাজার টাকার নিচে যাবে না প্রফেশনাল কেউ কাজ করলে । তারপর ইউজার আনতে পারলে মাসে হাজার তিনেক টাকা আসতে পারে শুরুতে । আর আপনি কিছু না করেই আয় করতে চান নেট থেকে ভাই ?
আরেকটা ভুল যেটা করেন অনেকেই , কম খরচের ডিজাইনার দিয়া কম খরচে কাজ সারতে চান । জীবনে উঠবে না ভাই এগুলো , একটা পেইজের সাইন্স টিউটোরিয়াল দেখে শিখে মার্ক জুকারবার্গ পয়দা নেন নি । বেশী না , আমাকে দেশের টপ এক হাজারের মাঝে একটা সাইট দেখান যেটা এই তথাকথিত কম খরছে বানানো ?
হোস্টিং , ডোমেইন কেনার আগে অনেকে নানা অফার দেখে লোভে পরে কিনে পরে কাদেন , আগে একজন এ বিষয়ে এক্সপার্ট বা আপনার সাইটের ডেভেলপার এর পরামর্শ নেন , উনি নিজ সার্থেই আপনাকে ভালো পরামর্শ দেবেন ।
অনেক প্যাচাল পারার জন্য দুঃখিত, তবু ভালো চাই দেখেই বারবার বলি।

Mehedi Hasan Polash

আপনার নিজস্ব বিবরণ দিন .

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 

সর্বসত্ত সংরক্ষিত @ ২০১৪ আয় করুন এবার ঘরে বসে .

থিম ডিজাইন Templateism | থিম সংস্কারক মেহেদী হাসান